সুখেন্দু বিশ্বাস :
বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত রুদ্রপুর গ্রাম উত্তপ্ত হয় সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে। রুদ্রপুর, তেঁতুলিয়া, শায়েস্তানগর-সহ বাদুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে দু’টি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত সৌভিক সরকার নামে এক দ্বাদশ শ্রেণির ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। যদিও অন্য গোষ্ঠীর দাবি ছিল তাদের হাতে তুলে দিতে হবে ওই ছাত্রকে। রাতে এই ঘটনার জেরে বহিরাগত প্রচুর মানুষ উপস্থিত হয় এবং থানা ঘেরাও করে ভাঙচুর করে। প্রশাসনের তরফে সেখানে যাওয়ার চেষ্টা করা হলে প্রশাসনের ওপরও আক্রমণ আসে।

সকালের দিকে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়। যানবাহন বন্ধ হয়ে যায়। প্রশাসন যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে জেলার প্রশাসনিক অধিকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যার সমাধানে চেষ্টা করেন।

শাসকদলের নেতারা উপস্থিত হয়ে আলাপ-আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। মানুষ আতঙ্কিত এবং মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তাঁদের দাবি। সরকার যথাযথ ভূমিকা পালন করুক।

বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস বর্তমানে দেশের বাইরে। তবে খবর শুনেই সম্প্রীতির বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রশাসনিক দফতর জেলা পরিষদে উপস্থিত হয়ে আলোচনায় ব্যস্ত রয়েছেন এবং সর্বদলীয় বৈঠকের ভাবনাচিন্তা চলছে। দ্রুত শান্তি ফিরে আসুক এই ভাবনাই সামগ্রিকভাবে সকলের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন রাজনৈতিক দলের তরফ থেকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news