চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
হটাৎ শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Suprio)। সোমবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে সেই খবর। তারা জানিয়েছে, হটাৎ করে বুকে ব্যথা অনুভব করেন, তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি হন বাবুল। রবিবার থেকেই মৃদু বুকে ব্যথা অনুভূত হচ্ছিল মন্ত্রীর, একইসঙ্গে ঘাম হচ্ছিল তার। এরপরই পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ন সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসাধীন চলছে।
ওই প্রেস নোটে জানানো হয়েছে, ইসিজিতে সামান্য বদল নজরে এসেছে। তবে ইকোকার্ডিওগ্রাফি স্বাভাবিক এখন। হাসপাতালে আসার পর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গেই শুশ্রূষা করানো হচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্রই দেওয়া হয়েছে তাকে। চিকিৎসকরা মনে করলে আজই ছেড়ে দিতে পারেন বাবুলকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news