চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স
বেশ কয়েক বছর ধরে বড় পর্দায় দেখা মিলছিল না বলিউডের বড় তারকাদের। এই বছর নতুন করে বড় পর্দায় পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ খান। চলতি বছরের এবার বড় পর্দায় ফিরছেন সলমন খান। এই বছর ইদে মুক্তি পেতে চলেছে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’। ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছে দর্শকের। দুই তারকাকে এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়।
সূত্র অনুযায়ী, ইদ উপলক্ষে অনুরাগীদের জন্য নতুন ছবির সাথে সাথে আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সলমন। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্শন, সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া। অবশ্য, সলমনের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন তাঁকে।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। তার পরের বছর নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্শনে শোনা যায় সলমনের কণ্ঠ। ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সলমনের গাওয়া গানের ভার্শনও। গানের প্রতি যে তাঁর ভাল লাগা আছে, তার প্রমাণের দেখা মেলে সমাজমাধ্যমেই । যদিও এখনই এই গান নিয়ে বিশেষ কোনও তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ইদের আগে অনুরাগীদের চমকে দিতে চান সলমন। তাই ছবি মুক্তির আগেই তাঁর গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news