নীল বণিক :
দলের সর্বভারতীয় সভাপতির বার্তা নিয়ে লালবাজারে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার সকাল ১১ নাগাদ লালবাজারে যান তিনি। তবে, সেন্ট্রাল লকআপ পর্যন্ত পৌঁছতে পারেননি বাবুল। কেন্দ্রীয়মন্ত্রী হওয়ায় বাবুল সেন্ট্রাল লকআপে কখনওই যেতে পারেন না, লালবাজার কর্তাদের থেকে এই বার্তা পাওয়ার পর বাবুল সুপ্রিয় আর সেন্ট্রাল লকআপে যাওয়ার চেষ্টা করেননি। তবে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এসএমএস-এ সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বার্তা দিয়েছেন। সূত্রের খবর, বঙ্গ ব্রিগেডের লালবাজার অভিযান কর্মসূচিতে খুশি অমিত শাহ। এইভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামার বার্তা দেন তিনি। স্বভাবতই অমিত শাহর বার্তা পাওয়ার পর খুশি দিলীপ ঘোষরা। সেন্ট্রাল লকআপে বসেই রাজ্য বিজেপি নেতারা খুশিতে একে অপরকে অভিনন্দন জানান। তবে, লালবাজারের ভূমিকাতে বাবুল সুপ্রিয় যে সন্তুষ্ট নন, তাও জানাতে ভোলেননি তিনি। ক্ষোভ প্রকাশ করেন কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকাতেও। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ শাসক দলের সঙ্গে যোগাযোগ করেই দলের সাধারণ কর্মীদের ফাঁসাচ্ছে কলকাতা পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news