নীল বণিক :
হার্মাদরা ৩৪ বছরে যত হিংস্র হতে পারেনি, এই ৬ বছরে রাজ্যের শাসকদল তার থেকে অনেক বেশি হিংস্র হয়ে গিয়েছে। সোমবার কাঁকসার বামনাপাড়ায় বিজেপির সভায় এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বাবুলের কটাক্ষ, দিদি সব জানেন। কিন্তু, কিছু করেন না। পুলিশ প্রসঙ্গে বাবুলের মন্তব্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠেন বসেন। এদিন ভারতী ঘোষের প্রসঙ্গ টেনে ভারতীকে নিয়ে লেখা নিজের কবিতার দু’লাইন পড়ে শোনান বাবুল। তিনি বলেন, “পাবে তুমি দুধ-কলা, যদি মানো পোষ। যদি করো ফোঁস, হবে তুমি ভারতী ঘোষ।”
দেখুন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news