ওয়েব ডেস্কঃ
সৃজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু হঠাৎ কেন পরিচালকের মাথায় বন্দুক ঠেকাতে গেলেন সাংসদ, গায়ক? অবাক করা এই দৃশ্যের সাক্ষী এখন সারা বিশ্ব। জানা গেছে, সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী বাবা’ ছবির জন্য গান গাইলেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে ছবি পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই পোস্টে বাবুলের গান গাওয়ার খবর জানানোর সঙ্গে পরিচালক তাঁর ও বাবুলের একটি ছবিও পোস্ট করেছেন। আর তাতেই দেখা যাচ্ছে সৃজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। ছবি দেখে যদি ভাবছেন পরিচালক ও গায়কের মধ্যে কোনও বিবাদ আছে কি না? তাহলে বলি, আসলে পুরো বিষয়টিই ঘটেছে নেহাতই মজার ছলে।
https://www.instagram.com/p/Bzxkpx7nWDN/?utm_source=ig_embed
প্রসঙ্গত, প্রসঙ্গত, ১৯৭০ সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে ‘গুমনামী বাবা’র আবির্ভাব নিয়ে দেশে বেশ শোরগোল পড়েছিল। অনেকেই মনে করেন এই গুমনামী বাবাই নাকি ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। অনেকেই আবার একথা কোনওভাবেই মানতে রাজি ছিলেন না। যদিও এবিষয়ে সঠিক তথ্য কারোরই ঠিক জানা নেই। এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়েই সিনেমা বানাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়। আর এই ছবিতে গুমনামী বাবার ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news