Breaking News
Home / TRENDING / আজ বাবড়ি মসজিদ ধ্বংসের মামলার রায়দান

আজ বাবড়ি মসজিদ ধ্বংসের মামলার রায়দান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাবরি মসজিদ (Babri Masjid) মামলার রায়দান হবে আজ। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে থাকা বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্তরা হলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, প্রাক্তন মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। তবে এই অভিযুক্তদের কেউই এদিন আদালতে উপস্থিত থাকবেন না বলে খবর। ৯২ বছরের আডবাণী ও ৮৬ বছরের জোশী বয়সের কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি উমা ভারতী। কল্যাণ সিংও করোনা আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে সুস্থ হয়ে উঠছেন তিনি।

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার আগে গোটা ভারত জুড়ে রথযাত্রা করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী (Lalkrishna Advani)। বাবরি মসজিদ ভাঙার এই ঘটনা ও তার পরবর্তীকালে গোটা উত্তরপ্রদেশ জুড়ে চলা হিংসার ঘটনায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। সেই ঘটনারই রায়দান বুধবার করতে চলেছে লখনউয়ের বিশেষ আদালত। প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে বর্তমানে ৩২ জন বেঁচে রয়েছেন। মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত উমা ভারতী (Uma Bharati) বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তিনি দোষী সাব্যস্ত হলেও জামিন নেবেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *