Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর কাছে আজাদ হিন্দ ফৌজের সম্মান জ্ঞাপনের দাবি আন্দামানে

প্রধানমন্ত্রীর কাছে আজাদ হিন্দ ফৌজের সম্মান জ্ঞাপনের দাবি আন্দামানে

নীল রায়।

আজাদ হিন্দ ফৌজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আন্দামানের দুটি দ্বীপের নাম শহীদ ও স্বরাজ করেছে নরেন্দ্র মোদি সরকার। এবার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কাছেই ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা দিবস দেশের সর্বত্র পালনের দাবি জানাল অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম। শনিবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দিগলিপাড়া এলাকায় এক অনুষ্ঠানে এই দাবিতে সরব হন উপস্থিত নেতাজি অনুরাগীরা।

 

 

তাদের দাবি, গত বছর ২১ অক্টোবর লালকেল্লা থেকে পতাকা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর আজাদ হিন্দ ফৌজের লড়াইকে সম্মান জানিয়ে ছিল তা সত্যি মনে রাখার মতো বিষয়। কিন্তু সেখানেই থেমে না থেকে প্রধানমন্ত্রীকে আরও দায়িত্বশীল হতে হবে সেই সমস্ত শহীদদের সম্মান জানাতে। ‌ তাই আগামী ২১ অক্টোবর দিনটিকে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠার ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে সারা দেশব্যাপী উদযাপনের দাবি জানিয়েছেন ফোরামের সাধারণ সম্পাদক তথা আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *