নীল বণিক
হাওড়ার আমতাতে আক্রান্ত হলেন মুকুল রায়।
মুকুল রায়ের কনভয় আমতার নাড়ির মোড়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা ছুটে অাসেন তাঁর কনভয়ের দিকে। তারপরেই হঠাৎ মুকুল রায় গোব্যাক স্লোগান তুলতে থাকেন। এমনকি তার গাড়িতে কালো পতাকার ডান্ডা দিয়ে বাড়ি মারতে শুরু করেন তৃণমূল কর্মীরা। মুকুল রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও মতে সেখান থেকে তাঁকে বের করে নিয়ে অাসেন। মুকুলের সঙ্গে থাকা বিজেপি কর্মীরাও আক্রমণকারীদের প্রতিহত করতে সক্রিয় হন। কার্যত বিজেপি কর্মী ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় কালো পতাকাধারীরা। মুকুল রায়ের উপর হামলার সময় ঢিল ছোঁড়া দূরত্বে দাড়িয়ে ছিল অামতা থানার পুলিশ। কিন্তু অামতা থানার পুলিশ নিরব দর্শকের ভূমিকায় সব কিছু দেখেছে বলে অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
নারীট গাজিপুরে খুন হয়েছিলেন স্থানীয় বাসিন্দা শ্যামল ভৌমিক।
এই ঘটনার মূল অভিযুক্ত এলাকার তৃণমূল প্রধানের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতি পলাশ গুঁইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় দু’জন অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও অধরা মূল অভিযুক্ত পলাশ গুঁই। মৃত শ্যামল ভৌমিকের বাড়ির পথে যাওয়ার সময়ই কালো পতাকা দেখানো হয় মুকুলকে। মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদেরও।
অভিযোগ ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনও সদর্থক ভূমিকা পালন করেনি।অবশেষে নেতাকে কাছে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরাই মুকুলকে উদ্ধার করে শ্যামল ভৌমিকের বাড়ি পর্যন্ত নিয়ে যায়। চ্যানেল হিন্দুস্তানকে পরে মুকুল বলেন, “বিজেপি কর্মীদের বাধায় তৃণমূলের গুণ্ডারা পিছু হটতে বাধ্য হয়। প্রায় ৫০০ বিজেপি কর্মীর সামনে তৃণমূলের ২৫-৩০ জন আক্রমণকারী টিঁকতে পারেনি।”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news