ওয়েব ডেস্ক:
পূর্ব মেদিনীপুর, ২৩ অক্টোবর : এবার স্টেট ব্যাংকের এটিএম ভেঙ্গে টাকা লুঠ হল পুর্ব মেদিনীপুরে। জেলার তমলুক থানার কাঁকটিয়া বাজারের এটিএমটি লুট হয়। গতকাল রাত্রে হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের ধারের রাষ্ট্রায়াত্ত ব্যাংকের এটিএমে গ্যাসকাটার দিয়ে এটিএমের লকার কেটে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। উল্লেখ্য, এই এটিএমটিতে কোনও নিরাপত্তাকর্মী ছিল না। তবে সিসিটিভি ক্যামেরা ছিল। তবে স্থানীয় বাজারে নৈশপাহারা থাকা সত্ত্বেও কিভাবে এটিএম কাউন্টার লুঠ হল তা নিয়েই প্রশ্ন উঠছে।
সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পরে স্থানীয় মানুষ তমলুক থানায় খবর দেয়। তদন্তে নামে তমলুক থানার পুলিশ। ব্যাংক খোলার পর ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ-সহ সব দিক খতিয়ে দেখে। তবে লুট হওয়া টাকার পরিমাণ এখনও জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news