দুর্গাপুর:
২৪ ঘন্টার লড়াই শেষ। অবশেষে মৃত্যু হল গুলিবিদ্ধ তৃণমূলের খয়রাশোলের ব্লক সভাপতি দীপক ঘোষের(৪২)। সোমবার দুর্গাপুরে এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয়। উল্লেখ্য, রবিবার দুপুরে বীরভুমের খয়রাশোল কেন্দ্রগরিয়ার বাড়ীতে ফেরার পথে দুস্কৃতীদের গুলিতে আক্রান্ত হয় দীপক ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুরে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা। হাসপাতাল সুত্রে জানা গেছে, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। তিনটি গুলি লেগেছিল। গলয়া, হাতে ও কোমরে। রবিবার অপারেশন করে হাতের ও গলার গুলি বের করা হয়। কিন্তু প্রচন্ড রক্তক্ষরন হওয়ায় অবস্থার আরও অবনতি হয়। সোমবার সকালে তাঁর রক্তচাপ আরও কমে যায়। ওই বেসরকারী হাসপাতালের সুপার পার্থ পাল জানান,” দুপুর ১.৯ মিনিট নাগাদ মৃত্যু হয় দীপক ঘোষের।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news