Breaking News
Home / TRENDING / অসমে সরকারি মাদ্রাসা ও টোল বন্ধের সিদ্ধান্ত

অসমে সরকারি মাদ্রাসা ও টোল বন্ধের সিদ্ধান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার থেকে অসম সরকারের (Assam Govt.) নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকার পরিচালিত সমস্ত মাদ্রাসা এবং সংস্কৃত টোল। গতকাল গৃহ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) জানান সরকারের টাকায় এইভাবে কোনও ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না আর জনসাধারণের মধ্যে। তিনি বলেন “সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যের টাকায় কোন নির্দিষ্ট ধর্মের ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না সেই রাজ্যের সমস্ত মানুষের মধ্যে”। তিনি সংবাদমাধ্যমকে আরও জানান যে “এই মুহূর্তে প্রাথমিকভাবে কোনোভাবেই এই সমস্ত সংস্কৃত টোল ও মাদ্রাসা গুলি চালানো যাবে কিনা সে বিষয়ে কিছুই বলা যাবেন। তিনি জানান রাজ্য সরকারকে এ বিষয়ে নভেম্বর মাসেই একটি নোটিশ দেওয়া হবে।

যদিও এই মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাওয়ার পর ৪৮ জন কন্ট্রাকচুয়াল শিক্ষককে এডুকেশন ডেভেলাপমেন্ট এর আওতাভুক্ত স্কুলে নিয়োগ করা হবে। যদিও এ প্রসঙ্গে এআইইউডিএফ এর সদস্য বদরুদ্দিন আজমল বলেন বিজেপি সরকার যদি এইভাবে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেয় তাহলে পরের বার যখন তারা ক্ষমতায় আসবেন তখন তারা আবার এই সমস্ত মাদ্রাসাগুলিকে খুলে দেবেন। তিনি লোকসভায় জানান মাদ্রাসা কখনোই এই ভাবে বন্ধ করে দেওয়া যাবেনা ৫০-৬0বছরের এই সমস্ত মাদ্রাসাগুলি যদি বিজেপি সরকার বন্ধ করে দিতে চায় তাহলে তারা আবার পুনর্বার এই সমস্ত মাদ্রাসা গুলিকে খুলে দেবেন”। প্রসঙ্গত আসামে সরকারের নিয়ন্ত্রণে মোট ৬১৪ টি মাদ্রাসা রয়েছে যার মধ্যে ৫৭টি মেয়েদের জন্য এবং তিনটে ছেলেদের জন্য এবং বাদবাকি ৫৫৪টি মাদ্রাসা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। যদিও এর মধ্যে মোট সতেরোটি মাদ্রাসা উর্দু মিডিয়াম। অন্যদিকে ১০০০ টি সংস্কৃত টোল রয়েছে যার মধ্যে মোট ১০০টি টোল সরকারের আওতাভুক্ত। রাজ্য সরকারি মাদ্রাসা গুলির জন্যে বার্ষিক তিন থেকে চার কোটি টাকা এবং সংস্কৃত টোল গুলির জন্য বার্ষিক এক কোটি টাকা ব্যয় করে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *