Breaking News
Home / TRENDING / আসনসোলে বিজেপি নেতা খুন, অভিযোগ তৃণমূলের দিকে

আসনসোলে বিজেপি নেতা খুন, অভিযোগ তৃণমূলের দিকে

নীল বণিক:

ফের বিজেপি কর্মী খুন। কাঁকসা ব্লকে বিজেপির স্থানীয় বুথ সভাপতি সন্দীপ ঘোষকে তৃণমূল আশ্রি দুস্কৃতিরা খুন করেন বলে অভিযোগ করেন মুকুল রায়। তিনি জানান, সন্দীপ ঘোষকে তৃণমূলিরা পরিকল্পিত ভাবে খুন করেছেন। তৃণমূলের জল্লাদ বাহিনী ফের একজন ছাত্র নেতাকে হত্যা করল, বলেন মুকুল রায়।

রাজ্য বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ঘটনাস্থলে রাজ্য বিজেপির দুই সদস্যের প্রতিনিধি দল কাঁকসায় পাঠানো হয়েছে। মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইতিমধ্যেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে কথা বলেই অভিযুক্তদের শাস্তির দাবিতে আইনি লড়াইয়ে নামা হবে বলে জানান মুকুল রায়।

অন্যদিকে দিল্লিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রীয়। তিনি বলেন, ছাত্রদেরও মমতার সরকার খুন করছে। রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে। তাই ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিতে হবে বলে জানান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *