Breaking News
Home / TRENDING / শহরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আসর

শহরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আসর

নিজস্ব সংবাদদাতা:

উৎসব শহর কলকাতায়। রঙের উৎসব। রবিবার ২৫ নভেম্বর থেকে নটী বিনোদিনী আর্ট গ্যালারিতে শুরু হল আর্ট লাইন ১৮-র দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। অংশ গ্রহণকারী ৫৫ জন শিল্পীর মধ্যে শ্যামলী কর্মকারের স্বপ্নের নারী, শিপ্রা বিশ্বাসের রসগোল্লা, অর্ণব রায়ের কুমীর, মিজানুর রহমানের মিশ্র মাধ্যমের কাজ, শাহেদ মহম্মদের বৃদ্ধা, সান্তনা সমাজপতির কুমারটুলী, অনিন্দিতা চক্রবর্তীর পূজারিনী বিশেষ দর্শকের নজর কেড়েছে। দেবাশীষ দাস, সোমনাথ মুখোপাধ্যায়, সঞ্জীব সেন, নিহার মজুমদার, আশরাফুল আলম পাপলু, এশা আহমেদের কাজে রয়েছে মুন্সিয়ানার ছাপ। বেশ কিছু ভালো কাজের পাশাপাশি চোখে পড়ে তুলনামূলক দুর্বল কাজ। আবার সঞ্জয় মল্লিক, দেবিকা বসু, মনির উদ্দিন, সীমা রায়, নন্দিতা ভট্টাচার্য, সুদীপ্ত দাস, ইন্দরনাথ ঘোষ, তন্ময় হাজরা, তারক নাথ মন্ডল, দেবজ্যোতি চ্যাটার্জীর ক্যানভাস চোখে পড়ার মত। জাপানের শিল্পী রেইকো ও অস্ট্রেলিয়ার লিসার ফুল দিয়ে তৈরি শিল্প মন করেছে দর্শকদের।

বর্তমান আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও জাপানের শিল্পীরা অংশগ্রহণ করেছেন। প্রদর্শনী উদ্বোধন করেন চেম্বার অফ কমার্স-এর চেয়ারম্যান ঋত্বিক দাস ও পূর্ব রেলওয়ের মুখ্যসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। আগামী শনিবার অবধি চলবে এই নটী বিনোদিনী আর্ট গ্যালারীর আর্ট লাইন ১৮-র দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *