Breaking News
Home / TRENDING / হাওড়া স্টেশনে খোঁজ মিলল নিখোঁজ নোডাল অফিসারের

হাওড়া স্টেশনে খোঁজ মিলল নিখোঁজ নোডাল অফিসারের

নিজস্ব সংবাদদাতা:

এক সপ্তাহ পর সন্ধান মিলল নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ হাওড়া স্টেশন চত্ত্বরে পাওয়া যায় তাঁকে। অর্ণবের শশুর বাড়ি হাওড়া অঞ্চলেই বলে জানা গিয়েছে। এদিন মোবাইলের টাওয়ার লোকেট করেই হদিশ মেলে নোডাল অফিসারের। এখন প্রশ্ন উঠছে, অর্ণব কি আত্মগোপন করে ছিলেন! কয়েক দিন আগেই তাঁর স্ত্রী এই ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, অর্ণব রায়কে আপাতত শিবপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নদিয়া পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়। নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো ওই দিন সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। কিন্তু দুপুরে খাওয়ার পর তাঁকে আর পাওয়া যাছিল না। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটি কিন্তু ছিল। যদিও গাড়ির চালকের কাছে অর্ণবের খবর ছিল না।

এরপরই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে কমিশন। পরে  বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, “নদিয়ার ঘটনা পারিবারিক ঘটনা হতে পারে। হতাশ ছিলেন।” কিন্তু প্রতিবাদ করে একটি ফেসবুক পোস্ট করেন অর্ণব রায়ের স্ত্রী। তিনি দাবি করেন, তাঁর স্বামী হতাশাগ্রস্ত ছিলেন না। পারিবারিক কোনও সমস্যাও ছিল না।
সব মিলিয়ে সন্ধান মেলার পর এখন প্রশ্ন উঠছে, অর্ণব রায় ইচ্ছে করেই বিশেষ কারণে আত্মগোপন করেছিলেন কিনা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *