Breaking News
Home / TRENDING / হ্যাটট্রিকের সঙ্গে শততম গোল স্পর্শ আর্জেন্টিনার তারকা ফুটবলার

হ্যাটট্রিকের সঙ্গে শততম গোল স্পর্শ আর্জেন্টিনার তারকা ফুটবলার

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

মঙ্গলবার কুরাকাওয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচের প্রথমার্ধে তিনটি গোল করে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন এবং ক্যারিয়ারের ১০০ গোল স্পর্শ করলেন লিওনেল মেসি। ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফি জেতার পর বিশ্বকাপ বিজয়ীরা তাদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় দলকে ৭-০ গোলে হারালো।

আর্জেন্টিনার লিওনেল মেসি তাদের দ্বিতীয় গোল করার পর রদ্রিগো ডি পলের সাথে উদযাপনে মেতে ছিলেন। ৩৫ বছর বয়সী মেসি ২০ মিনিটে কুরাকাওর বিপক্ষে বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ১০০ তম গোলের মাইলফলক ছুঁয়ে গোলের সূচনা করেন। নিকো গঞ্জালেজ আরও তিন মিনিট পর ক্লোজ রেঞ্জ থেকে হেড করে গোল করেন।

এরপর ৩৩ মিনিট মাথায় গোলরক্ষকের ডানদিকে ক্রস শটে মেসি আর্জেন্টিনার হয়ে তার ১০০ তম এবং ৩৭ মিনিটের মাথায় তার ১০২তম গোল করেন। আর দুই মিনিট আগে বক্সের প্রান্ত থেকে এনজো ফার্নান্দেজের সাহায্যে হ্যাট্রিক করেন তিনি।

অফিসিয়াল ম্যাচে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় আর্জেন্টিনার অধিনায়ক মাত্র দুই খেলোয়াড়কে পেছনে ফেলেছেন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যার গোল সংখ্যা ১২২ এবং ইরানের আলি দাই, যার সংখ্যা ১০৯ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *