Breaking News
Home / TRENDING / দ্বারকেশ্বরে জলস্তর বাড়ছে, আরামবাগে বন্যা-অশঙ্কায় আতঙ্কিত মানুষ 

দ্বারকেশ্বরে জলস্তর বাড়ছে, আরামবাগে বন্যা-অশঙ্কায় আতঙ্কিত মানুষ 

নিজস্ব সংবাদদাতাঃ

আরামবাগ: প্রবল বর্ষণে বন্যার আশঙ্কায় আরামবাগ মহকুমার বাসিন্দারা। প্রশাসনও মাইকিং করে মানুষকে সতর্ক করেছে। ইতিমধ্যে নদীর পাড় সংলগ্ন এলাকার বহু পরিবার উচুঁ জায়গায় আশ্রয় নিয়েছেন।

এক টানা বর্ষণে আরামবাগের নদীগুলির জলস্তর ক্রমশই বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি জল বেড়েছে দ্বারকেশ্বর নদীতে। এক দিকে বর্ষণ, অন্য দিকে বাঁকুড়ায় বৃষ্টি, সেই জল ক্রমশই নীচু এলাকায় নামছে। আর তার জেরেই আরামবাগের অবস্থারও অবনতির আশংকা করছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কে আছেন।

গত বছর দ্বারকেশ্বর নদীর পাড় ভেঙ্গে গোটা আরামবাগ শহর ভেসে গেছিল। এবারেও সেই আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। আরামবাগ পুরসভার পক্ষ থেকেও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আরামবাগ শহরের নিচু এলাকা থেকে বেশ কিছু পরিবারকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *