Breaking News
Home / TRENDING / Exclusive অনুব্রতর ‘জমিদারি’র হিসেব চ্যানেল হিন্দুস্তানের হাতে, জেনে নিন কেষ্ট কাহিনী!

Exclusive অনুব্রতর ‘জমিদারি’র হিসেব চ্যানেল হিন্দুস্তানের হাতে, জেনে নিন কেষ্ট কাহিনী!

দেবক বন্দ্যোপাধ্যায় :

অনুব্রত মণ্ডলের সম্পত্তি নিয়ে কিছুদিন আগে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। কয়েকটি সম্পত্তির উল্লেখ করে বলেছিলেন, অনুব্রত এইসব সম্পত্তি করেছে তৃণমূল ক্ষমতায় আসার পর। একই সঙ্গে সম্পত্তি বিষয়ক আরও কয়েকটি অভিযোগ করেছিলেন মুকুল। অনুব্রত সে সময় বলেছিলেন, তাঁর সব সম্পত্তি তিনি বাম আমলেই কিনেছিলেন। কিন্তু অনুব্রত বললে কী হবে! চ্যানেল হিন্দুস্তানের হাতে এমন কিছু নথি এসে পৌঁছেছে যা থেকে স্পষ্ট হচ্ছে অনুব্রতর দাবি সঠিক নয়।
অনুব্রত বিতর্কিত জমিগুলি বাম জমানায় কেনা হয়েছিল বলে জানালেও বীরভূম জেলা ভূমি দফতরের নথি কিন্তু অন্য কথা বলছে। অনুব্রতর দাবির সঙ্গে মিলছে না। শুধুমাত্র কালিকাপুর মৌজাতেই বহু জমি কেনা হয়েছে অনুব্রত মণ্ডলের নামে। তা’ও আবার তৃণমূল সরকার গড়ার পরেই। যার দাগ ও খতিয়ান নম্বর ০০৯৭৮ / ০০০০০, ০২৫৪২/০০। মৌজা খাদামপুর– ০২৭৮৪, ০০৮৫২/০২। মৌজা কালিকাপুর এলআর – ০১৪৪৭/ ০২৭৬৭। তৃণমূল জেলা সভাপতির নামে এমন বহু জমি কেনা হয়েছে ২০১৪ সালের পরে।
বুধবারও অনুব্রতর প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি বলেন, “সব জমি বাম আমলে কেনা। আমি ভিখিরি নই, যে আমায় রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সম্পত্তি করতে হবে।”
মুকুল রায় রয়েছেন নয়াদিল্লিতে। বুধবার সেখান থেকেই তিনি চ্যানেল হিন্দুস্তানকে টেলিফোনে বলেন,
“বীরভূমে গিয়ে এই নিয়ে আবার মুখ খুলব আমি।লাভপুরের সভাতেই এই বিষয়ে বলব ভেবেছিলাম। কিন্তু কেষ্ট ভয় পেয়ে গিয়ে আমার সভাই বানচাল করে দিল!”

অনুব্রত মণ্ডলের সম্পত্তির বিশদ বিবরণ দেখুন সঙ্গের ছবিতে।

 

মুকুল ও অনুব্রতর সঙ্গে কথা বলেছেন নীল বণিক

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *