নীল বণিক
শেষ মূহুর্তে বাতিল হল বীরভূমে বামফ্রন্টের মিছিল।
সিপিএম নেতা তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অভিযোগ করেন, অনুব্রতর কথা মতই পুলিশ তাঁদের মিছিল করতে দেয়নি। তাছাড়া উনি তো আগেই বলেছেন যে বামেদের মিছিল করতে দেওয়া হবে না। এই বাম নেতার অভিযোগ, অনুব্রতর বাধ্য ছাত্রের মত পুলিশ প্রশাসন মিছিলের আগে তাঁদের জানায় যে তাঁদের মিছিলের অনুমিত নেই । তাই এই মিছিল করা যাবে না।
সিপিএমের জেলা সম্পাদক বলেন, “প্রশাসন অনুমিত দেয়নি, আমরা আবার পরে কর্মসূচী জানাব।” হঠাৎ প্রশাসনের তরফে বামফ্রন্টের মিছিল করার বিষয়ে নিষেধাজ্ঞা আসায় বামফ্রন্ট নেতৃৃত্ দৃশ্যতই হতাশ। দলের নীচু তলার নেতারা বলেন, আমাদের সব বাম শরিকদের বলা ছিল! সেই হিসেবে লোকজনও ঠিক ছিল। প্রশাসনের তরফে বারন করায় আমরা হতাশ। তাদের বক্তব্য এটা প্রশাসনের চরম অসহযোগিতা। আমাদের আগাম অনুমতি চেয়েছিলাম। প্রশাসন বলছে তৃণমূল নাকি আরও আগে অনুমতি চেয়েছে। এদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে আজ প্রতিটি ব্লকে আমাদের মিছিল হবে। এটা আমাদের আগে থেকে নির্ধারিত কর্মসূচি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news