Breaking News
Home / TRENDING / মারের মনোনয়নের ট্রফি কেষ্টার হাতে

মারের মনোনয়নের ট্রফি কেষ্টার হাতে

ঈশানিকা ভোরাই

শেষ পর্যন্ত যা হ‌ওয়ার ছিল তাই হল। বিরোধীদের হম্বিতম্বি সার‌ই হলো। মুখে প্রতিরোধের কথা বলা আর মাঠে নেমে প্রতিরোধ গড়ে তোলা যে এক নয়, তা বোধহয় ভালো বুঝতে পারছেন বিরোধী নেতা নেত্রীরা। অবশ‍্য কিছু জায়গায় প্রতিরোধ করার চেষ্টা করে বিরোধীরা। তবে বিরোধী বলতে কংগ্রেস বা সিপিএম-কে তেমনভাবে প্রতিরোধ করতে মাঠে নামতে দেখা না গেলেও, বিজেপি কিন্তু মারের পাল্টা মারের চেষ্টা করেছে। কিন্তু এতকিছুর পরেও ভোটের আগেই জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল কংগ্রেস। তাও একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ও হচ্ছে যে জেলায়, সেই বীরভূম জেলা পরিষদ ভোটের আগেই চলে এল ঘাসফুলের দখলে। বীরভূম জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পেরেছে মাত্র একটি আসনে। ফলে বাকি ৪১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা। নামমাত্র একটি আসনে মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। বাম বা কংগ্রেস অবশ‍্য সেটাও দিতে পারেনি। মনোনয়ন জমা দিতে না পারার কারণ হিসাবে তৃণমূলের হিংসাকেই দায়ী করছেন বিরোধীরা, তবে বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বপক্ষে এটাই জেলার মানুষের রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *