Breaking News
Home / TRENDING / ভোটকর্মীদের দাবি মানল কমিশন, নজরবন্দি অনুব্রত

ভোটকর্মীদের দাবি মানল কমিশন, নজরবন্দি অনুব্রত

নীল রায়:

ভোটকর্মীরা দাবি করেছিলেন কমিশনের কাছে, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করতে হবে। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে সেই দাবি মেনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় কমিশন থেকে প্রশাসনের কাছে এই নির্দেশ আসে। মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত তাঁর উপর এই ব্যবস্থা জারি থাকবে। এবারই প্রথম নয়, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও নজরবন্দি করা হয় অনুব্রতকে। সেবার ভোটগ্রহণের দু’দিন আগে নজরবন্দি হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গতকাল অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার দাবি জানিয়ে কমিশনকে চিঠি দেন ভোটকর্মীরা। কর্মী ঐক্য মঞ্চের নেতা স্বপন মন্ডল বলেন, ” অনুব্রত মন্ডলকে শনিবার বিকেল থেকে নজরবন্দি করলে আরও বেশি কাজের কাজ হত। আমরা বলেছিলাম তিনি যাতে ফোনে কথাবার্তা বলতে না পারেন, নির্দেশ না দিতে পারেন সেই ব্যবস্থাও করতে। ঠিক কিভাবে তাকে নজরবন্দি করা হল তা আমাদের কাছে ধোঁয়াশার মতো”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *