Breaking News
Home / TRENDING / করোনা : শেষ পর্যন্ত কলকাতায় শুরু হল অ্যান্টিবডি টেস্ট,

করোনা : শেষ পর্যন্ত কলকাতায় শুরু হল অ্যান্টিবডি টেস্ট,

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অ্যান্টি বডি টেস্ট শুরু হল বাগবাজার ৭ নম্বর ওয়ার্ড থেকে। প্রতিটি বোরোয় একটি ওয়ার্ড থেকে ৪০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। চেন্নাই আইসিএমআর (ICMR) পরীক্ষা করে দেবে রক্তে অ্যান্টি বডি কতটা অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা কতটা কলকাতার বাসিন্দাদের। ‘হু’ (WHO) এবং আইসিএমআরের তত্ত্বাবধানে এই নমুনা সংগ্রহের কাজ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা পুর নিগম (Kolkata Municipal Corporation)।

আগামী শনিবার থেকে কনটেইনমেন্ট জোনে (Continentment Zone) শুরু হবে অ্যান্টি বডি টেস্ট এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম । আজ থেকে উত্তর কলকাতার বাগবাজারের ৭ নম্বর ওয়ার্ডের শুরু হয়েছে এন্টি বডি টেস্ট । তবে সেখানে কনটেন্টমেনট জোনের সঙ্গে সাধারণ জায়গাতেই টেস্ট হচ্ছে। এর মাধ্যমে বোঝা যাবে মানুষের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কতটা রয়েছে। তারপরে সেই রক্তের নমুনা পাঠানো হবে চেন্নাইতে। সেখানে গবেষণা করা হবে কলকাতার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন।

এ প্রসঙ্গে কলকাতা পুর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, “আজ থেকে উত্তর কলকাতার ৭ নম্বর ওয়ার্ডে অ্যান্টিবডির নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামীকাল আবার ৮২ নম্বর ওয়ার্ডে হবে। কনটেইনমেন্ট জনের মানুষজনের শরীর থেকেও অ্যান্টিবডি সংগ্রহের কাজ হবে। সংগৃহীত নমুনা পাঠানো হবে চেন্নাইতে। সেখানেই পরীক্ষা করে দেখা হবে কলকাতার বাসিন্দাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *