Breaking News
Home / TRENDING / রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২

রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতায় আরও দু’জনের শরীরে মিলল করোনা ভাইরাসের (Cooronavirus) সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। দু’জন আক্রান্তের মধ্যে একজন আলিপুরের কমান্ডো হাসপাতালের অ্যানাস্থেসিস্ট বলে জানা গিয়েছে। সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন তিনি। ফেরার পরে থেকেই অসুস্থ হয়ে পড়েন ৫২ বছরের এই চিকিৎসক। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। সব মিলিয়ে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০। 

রবিবার তাঁর নমুনা পরীক্ষা করা হয় এবং সেই নমুনা পরীক্ষার রিপোর্টে নোভেল করোনা ভাইরাস সংক্রমণের সন্ধান মিলেছে বলে জানিয়েছে, নাইসেড। একথা জানার পরেই এই ক’দিনে তিনি কার কার সংস্পর্শে এসেছেন, তা খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।
আরও একজন আক্রান্তের বয়স ৬৬ বছর। তাঁর শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গেছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *