চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
এই সিরিয়াল ঘিরে যেন গুঞ্জনের শেষ নেই। রূপা গঙ্গোপাধ্যায় ও অনুশ্রী দাসকে নিয়ে বিতর্কের পর, এবার ‘মেয়েবেলা’ সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন। তার মধ্যেই হইহই করে পালন করা হল মৌ-এর জন্মদিন। কিছু দিন আগে ছিল ‘মেয়েবেলা’ সিরিয়ালের নায়িকা স্বীকৃতি মজুমদারের জন্মদিন। বিশেষ দিনেও কাজ থেকে কোনও ছুটি নেই। তাই শট দেওয়ার ফাঁকে তাড়াতাড়ি কেটে ফেললেন জন্মদিনের কেক।
সিরিয়ালের প্রতিটি সদস্য স্বীকৃতির জন্য গাইলেন জন্মদিনের গান। বিশেষ দিনের আগেই চারিদিকে গুঞ্জন, এ বার নাকি শেষের পথে তাঁর অভিনীত সিরিয়াল। এই পরিস্থিতিতে কী বললেন স্বীকৃতি?স্বীকৃতি বললেন, “আমার কাছে কিন্তু সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কোনও খবর নেই। আমি খবর পেলে নিশ্চয়ই বাকিরাও পেয়ে যাবেন। আর তা ছাড়া কিছু শুরু হলে তা শেষ তো হবেই। তাই আমি তেমন ভাবে চিন্তা করি না।” জন্মদিনে নিজের জন্য ঈশ্বরের কাছে অন্য কিছু প্রার্থনা করেছেন নায়িকা।
কিছু দিন আগে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সিরিয়াল ছেড়ে দেওয়ার কারণে তৈরি হয়েছিল বিস্তর বিতর্ক। তবে বর্তমানে সেই চরিত্রে অনুশ্রী দাসকেও দর্শক সমান ভাবে ভালবাসা দিচ্ছেন। স্বীকৃতি বলেন, “আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি যাতে আমি আরও ধৈর্যশীল হই। যাতে ভাল ভাল কাজ করতে পারি।” নায়িকা বুঝেছেন যে এই পেশায় ধৈর্য ধরে টিকে থাকা খুব প্রয়োজন। তাই আরও বেশি ধৈর্য তিনি প্রার্থনা করছেন। সত্যিই কি বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল? সেই তথ্য এখনও মেলেনি। কিছু দিন আগে মিঠাই ও গোধুলী আলাপ সিরিয়ালের শেষ দিনে সম্প্রচারের ঘোষণা করা হয়। তাঁর মধ্যে এই সিরিয়ালের গুঞ্জন সামনে আসতেই মন খারাপ দর্শকদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news