চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার পর দেশজুড়ে চিনা দ্রব্য বর্জনের দাবি জোরালো হয়েছে। সেই অধ্যায়ে রবিবার চিনে রাষ্ট্রপ্রধান শিং জিনপিংয়ের (Xi Jinping) কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখাল হাওড়া অঞ্জনিপুত্র সেনা। এদিন দুপুরে হাওড়া ময়দানে মিছিল করে প্রায় শ’খানেক অঞ্জনিপুত্র কর্মী জমা হন বিবেকানন্দ মূর্তির সামনে । এবং সেখানেই চিনা জিনিসকে পুড়িয়ে তৎসহ চিনা রাষ্ট্রপ্রধানের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায়।
পাশাপাশি তাঁরা জানিয়েছেন, বিভিন্ন শপিং মলে গিয়ে বাজারে দোকানে গিয়ে তাদের পক্ষ থেকে চাইনিজ দ্রব্য বর্জন করার জন্য আবেদন করবেন। ভারতবাসীর কাছে তাদের অনুরোধ চিনা পণ্য বর্জন করার। কারণ, চাইনিজ সৈন্যরা নির্মমভাবে ভারতীয় কুড়ি জনকে নৃশংসভাবে হত্যা করে বীর শহীদ জওয়ানদের। এরপর বিবেকানন্দ স্ট্যাচুর কাছে প্রয়াত জওয়ানদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে হয় পুষ্প এবং মালা দিয়ে মোমবাতি জ্বালানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news