জয় ঘোষ
সদ্য বিজেপিতে যোগ দেওয়া খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। বাঁশদ্রোনীতে নিজের বাড়ির সামনে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনার পর রিজেন্ট পার্ক পার্ক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভ্র।
অভ্র সেন রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ করে জানায়, ২৭ জুলাই তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা প্রথম তার নজরে আসে। বাঁশদ্রোনীর বাড়িতে তাঁর বৃদ্ধা মা ও বাবা রয়েছেন। তাই তাঁর গাড়িটি টার্গেট নয়। মূলত তাঁর পরিবারকেই টার্গেট করা হচ্ছে। এমন ঘটনায় সে ও তাঁর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এই দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। অধ্যাপক অভ্র সেন জানান,” বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল সু-পরিকল্পিত ভাবে তার উপর আক্রণ করছে।”
সম্প্রতি বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেয় অভ্র। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামাইকে গেরুয়া শিবিরে যোগদান করিয়ে তৃণমূলকে বড় ধাক্কা দেন মুকুল রায়। তার গাড়িতে এমন হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news