Breaking News
Home / TRENDING / মধ্যমগ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত ১, আহত ৩

মধ্যমগ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত ১, আহত ৩

নিজস্ব সংবাদদাতা:

 

মধ্যমগ্রামের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারদা পল্লী এলাকায় ড্রেনের কাজ চলছিল। সেই ড্রেনের কাজ করতে গিয়ে একটি বড় পাঁচিল ভেঙে পড়ে। ওই ঘটনায় যে ৪ জন শ্রমিক ড্রেনের কাজ করছিল, তাঁরা দেওয়ালের তলায় চাপা পড়ে যায়। 

 

আশঙ্কাজনক অবস্থায় ওই চার জনের মধ্যে তিন জনকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই চারজন শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ওই চারজনের নাম হল রিপন শেখ (৪০), রাইস উদ্দিন (৪৫), সোহেল শেখ বয়স (১৯) ও সম্রাট শেখ বয়স (২১), এর মধ্যে সম্রাট শেখ মারা গেছেন ঘটনাস্থলেই। ঘটনাস্থলে মধ্যমা থানার পুলিশ এবং রেস্কিউ টিম মিলে উদ্ধার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *