Breaking News
Home / TRENDING / আজ শুরু অন্ডাল-মুম্বাই বিমান পরিষেবা, সোশ্যাল মিডিয়ায় জানালেন বাবুল

আজ শুরু অন্ডাল-মুম্বাই বিমান পরিষেবা, সোশ্যাল মিডিয়ায় জানালেন বাবুল

নীল রায়। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হচ্ছে দুর্গাপুর মুম্বাই বিমান পরিষেবা। মঙ্গলবার সকালে দুর্গাপুর থেকে এই যাত্রার সূচনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সোমবার একথা নিজের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তা  জানান আসানসোলের দু’বারের সাংসদ।  তিনি লেখেন, “এই ঘোষণা করতে আমার খুব আনন্দ হচ্ছে যে দুর্গাপুর ( অন্ডাল ) থেকে মুম্বইয়ের মধ্যে দৈনিক বিমান পরিষেবা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। গোটা দেশকে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী যে ‘উড়ান’ যোজনা চালু করেছেন, তার মাধ্যমে আসানসোল দুর্গাপুরের মানুষ সরাসরি দেশের বাণিজ্যনগরীর সঙ্গে যুক্ত হতে পারবেন। এর ফলে মানুষের টাকা ও সময় দুইই বাঁচবে। এই উড়ান পরিষেবা চালু করার জন্য আমি স্পাইসজেটকেও ধন্যবাদ জানাচ্ছি।” প্রসঙ্গত, ২০১৫ সালে অন্ডাল থেকে দিল্লী ও হায়দ্রাবাদের বিমান পরিষেবা শুরু হয়েছে। এবার পালা দেশের মূলধনের রাজধানীর সঙ্গে দুর্গাপুরের আকাশ পথের যোগাযোগর সূচনার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *