নীল রায়। বসিরহাটের নেতাদের দাবির কাছে নতি স্বীকার করতে হল তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। দলের চাপিয়ে দেওয়া নেতা সুজিত বসুকে মানতে পারেননি তারা। তাদের স্পষ্ট দাবি ছিল বসিরহাট মহকুমা থেকেই কাউকে দায়িত্ব দিতে হবে। তাই শুক্রবার যেদিন উত্তর ২৪ পরগনার পাঁচটি লোকসভা এলাকার পৃথক সভাপতি ঠিক করেন তৃণমূল নেতৃত্ব। সেদিন শেষ মুহূর্তে সুজিত বসু ও কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেও পিছিয়ে আসে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সোমবার বিধানসভার একটি কক্ষে বৈঠকে বসেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল নেতারা। সেখানেই স্থির হয় কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়কে আহ্বায়ক করে একটি কমিটি করা হবে। যেখানে থাকবেন বসিরহাট লোকসভার অধীন সমস্ত বিধায়ক তথা প্রাক্তন বিধায়করা। থাকবেন বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান। সেই মর্মে নতুন এই কমিটিতে রয়েছেন হাজী নুরুল ইসলাম, দিপেন্দু বিশ্বাস, সুকুমার মাহাতো, ঊষারানী মন্ডল, তুষার দে, টি এম আবদুল্লাহ প্রমুখ। রাজ্যের বর্তমান মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে দায়িত্ব দেওয়ার পর বসিরহাট মহকুমার তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল যিনি নিজের বিধানসভায় সাড়ে আট হাজার ভোটেরও বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন লোকসভা ভোটে। তিনি কিভাবে আমাদের পথ দেখাবেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে নুসরাত জাহানকে তো আমরা তিন লক্ষ ৫১ হাজারেরও বেশি ভোটে জয়ী করেছি। এই উদাহরণ দিয়েই তাঁরা সুজিত বসুর নেতৃত্ব মানতে অস্বীকার করেছেন বলেই সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news