Breaking News
Home / TRENDING / করোনা নিয়ে ভুয়ো খবর রুখতে ওয়েবসাইট বানালেন আইআইটির খড়গপুরের প্রাক্তনী

করোনা নিয়ে ভুয়ো খবর রুখতে ওয়েবসাইট বানালেন আইআইটির খড়গপুরের প্রাক্তনী

প্রসেনজিৎ ধর।

করনা ভাইরাসের আতঙ্ক নিয়ে ভুয়া খবর রুখতে ওয়েবসাইট বানিয়ে ফেলুন খড়গপুর আইআইটি (Kharagpur IIT) প্রাক্তনী শৌভি মজুমদার। নতুন একটি ওয়েবসাইট তৈরি করে এই খবর আটকানোর কৌশল স্থির করেছেন এই মেধাবী ছাত্র। www.denguebot. in এই ওয়েবসাইটে ক্লিক করে খবরের সত্যতা যাচাই করলেই মিলবে প্রকৃত উত্তর। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের জেরে ঘরবন্দী কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে সোস্যাল মিডিয়ায় ভুয়ো খবর শুনতে যেমন অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ, তেমনই বিভ্রান্তও হচ্ছেন। ভুয়ো খবর দেখে মানুষ যাতে আতঙ্কিত না হন সেই লক্ষ্যেই এই ওয়েবসাইট বানিয়েছেন খড়গপুরের আইআইটির প্রাক্তনী।


মূলত করোনা ভাইরাস কি? এর উপসর্গ কি? কি কারণে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে ? এই সমস্ত প্রশ্নের
বিস্তারিত উত্তর এই ওয়েবসাইট মারফত জানা যাবে বলেই দাবি করেছেন শৌভি। এ প্রসঙ্গে শৌভ মজুমদার বলেন “মূলত এই ওয়েবসাইটটি তৈরির ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ যে কোনও তথ্য জানতে চাইলে তা জানতে পারবেন।ওয়েবসাইটটি কোনও ভুল তথ্যের উত্তর হিসেবে দেবে না। বিশেষত রোবটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে যে কেউ এই ওয়েবসাইটে ঢুকে প্রশ্ন করলে কম্পিউটারের অন্যপ্রান্ত থেকে তিনি তাঁর প্রশ্নের উত্তর মানুষের কণ্ঠস্বরেই পেয়ে যাবেন।”

এক্ষেত্রে আইবিএমের কারিগরি সহায়তা নিয়েছে এই যুব ইঞ্জিনিয়ার। করোনা ভাইরাস নিয়ে একাধিক গুজব খবর বা তথ্য আসার অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই করোনা ভাইরাস সম্পর্কে বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ নির্দিষ্ট কিছু গাইডলাইন দিয়েছে। প্রতিনিয়ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন আপডেটও দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্বেও আটকানো যাচ্ছে না করোনা সংক্রান্ত গুজব। তাই এবার ওয়েবসাইটি তৈরি করে গুজব তথা ভুয়ো খবর আটকানোর কৌশল নিলেন খড়গপুর আইআইটি থেকে পাস করা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার শৌভ মজুমদার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *