চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
স্বাধীনতা দিবসের (Independence Day) কুচকাওয়াজে ফের ঘটল দুর্ঘটনা। মঙ্গলবার সকালবেলা রেড রোডের ধারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অভ্যাস চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে। এদিন সকালে কুচকাওয়াজের প্র্যাকটিস চলাকালীন খিদিরপুরের দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে গার্ডওয়ালে । ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি । সঙ্গে সঙ্গে গাড়িটি আটক করে ময়দান থানার পুলিশ। যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি আহত হননি। গাড়ি এবং যিনি গাড়ি চালাচ্ছিলেন অরিত্র সান্যাল ময়দান থানার পুলিশ ইতিমধ্যে আটক করেছে। ধৃতের নাম অরিত্র সান্যাল। তাঁর বাড়ি বন্ড্যাল রোডে। সেডান গাড়িটিকেও আটক করেছে পুলিশ।অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৪২৭ ধারা লাগু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই ব্যক্তিকে আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। পুলিশ এখন খতিয়ে দেখছে খিদিরপুর থেকে ওই গাড়িটি অত জোরে আসছিল কেন। গাড়ির ব্রেক কোনও কারনে ফেল করেছিল না অন্য কোনো কারণ রয়েছে, তা কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ ভুবনেশ্বরের একটি বেসরকারি কলেজে সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করেন। গাড়িটি তাঁর মা সুলগ্না সান্যালের নামে কেনা। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ-সহ একাধিক ধারায় ধৃত ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, ২০১৫ সালে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) সেনাবাহিনীর কুচকাওয়াজের মধ্যে ঢুকে পড়েছিল দ্রুত গতির একটি গাড়ি। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ফোর্ট উইলিয়ামে কর্মরত জওয়ান পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা অভিমন্যু গৌরের। গ্রেফতার করা হয়েছিল মেছুয়ার ফল ব্যবসায়ী তথা প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের (MD. Sohrab) ছেলে সাম্বিয়ে সোহরাবকে। পরে যদিও ব্যাঙ্কশাল আদালত সাম্বিয়াকে ওই মামলায় বেকসুর খালাস করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news