চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সাহায্যের জন্য সেনাবাহিনীকে তলব করতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে। শনিবার দুপুরে রাজ্য স্বরাষ্ট্র দফতরের (Home Department) তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে। সেই টুইট বলা হয়েছে, “রাজ্যে উমফানের পরবর্তীতে গুরুত্বপূর্ণ পরিষেবা স্বাভাবিক করতে ২৪ ঘণ্টা কাজ করছে প্রশাসন। এই কাজে সাহায্যের জন্য সেনা তলব করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন রয়েছে। এছাড়াও রেল, বন্দর ও বিভিন্ন বেসরকারি সংস্থাকেও সাহায্যের আবেদন করা হচ্ছে। প্রশাসনের প্রাথমিক দায়িত্ব পানীয় জল ও নিকাশি ব্যবস্থা ঠিক করা। যেখানে পানীয় জল নেই সেখানে জলের গাড়ি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেনারেটর ব্যবহার করতে বলা হয়েছে। ১০০- র উপর দল এই কাজ করছে।”

শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনের প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সঙ্গে মোদী জানিয়েছেন, মৃতদের পরিবারদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার করে। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রীয় প্রতিনিধিদলকে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের ফের আর্থিক প্যাকেজ পেতে পারে রাজ্য, এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই প্যাকেজের পরিমাণ কত হবে, তা নির্ধারণ করবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট। কিন্তু, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ জেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।
সেই কথা মতো এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইতেই সাড়া দেয় দিল্লি। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকে রাজ্যের দুর্গত এলাকায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো কাজ শুরু করেছে সেনাবাহিনী। প্রসঙ্গত, ২০০৯ সালে আয়লা ঝড়ের পর আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) বিধস্ত হতে হয়েছে পশ্চিমবঙ্গকে। ধাক্কা সামলাতে না পেরে সরাসরি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে রাজ্য সরকার। আর কালবিলম্ব না করে উদ্ধারে নেমে পড়েছে ভারতী সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news