Breaking News
Home / TRENDING / দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

নীল রায়।

ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হতে চলেছেন মহানায়ক অমিতাভ বচ্চন (Amitabha Bacchan)। দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিগ বি। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javrekar) ট্যুইট করে এই খবর জানিয়েছেন। ভারতীয় সিনেমায় অমিতাভ বচ্চনের অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। জাভড়েকর টুইটে লেখেন, ‘কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন দুই প্রজন্ম ধরে আমাদের আনন্দ দিয়ে আসছেন। তিনি আমাদের অনুপ্রেরণা। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য এই বছরে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। গোটা দেশ এবং আন্তর্জাতিক মহলও এই খবরে খুবই খুশি। তাঁকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।’

গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে আসছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ। চারটি জাতীয় পুরস্কার সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন তিনি। এতদিন দাদাসাহেব ফালকে পুরস্কারে ছিল তাঁর কাছেছে অধরা। এদিন দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণার পর সেই বৃত্ত যেন সম্পূর্ণ হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *