Breaking News
Home / TRENDING / আজ পশ্চিমবঙ্গ ও বিহারের কর্মীদের জন্য ভার্চুয়াল জনসভা অমিত শাহের

আজ পশ্চিমবঙ্গ ও বিহারের কর্মীদের জন্য ভার্চুয়াল জনসভা অমিত শাহের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ অমিত শাহের (Amit Shah) ভার্চুয়াল জনসভা। পশ্চিমবঙ্গ ও বিহারের কর্মীদের চাঙ্গা করতে ইন্টারনেট পরিষেবাকে কাজে লাগিয়ে এক বড় ধরনের সমাবেশের আয়োজন করতে চলেছে বিজেপি (BJP)। সেই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী অক্টোবর মাসে বিহার বিধানসভার নির্বাচন। আর আগামী বছর মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে। সেই লক্ষ্যেই এই ভার্চুয়াল জনসভা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ ও বিহারের বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতা।

http://www.facebook.com/BJP4Bengal

http://www.youtube.com/BJP4Bengal

বিজেপির প্রাক্তন সভাপতি এই সভার জন্য গত ১৫ দিন ধরে ব্যস্ততা চরমে ছিল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির কাছে কার্যত চ্যালেঞ্জের বিষয় এই যে কত বেশি সংখ্যক মানুষ অমিত শাহের এই ভার্চুয়াল জনসভায় অংশ নেন। আজ সকাল ১১ টা নাগাদ দিল্লি থেকে ভার্চুয়াল জনসভায় অংশ নেবেন অমিত শাহ। করোনা ভাইরাসের পরিস্থিতির সঙ্গে লড়াই করে কিভাবে আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে মূলত সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন অমিত শাহ। সম্প্রতি রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদল হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের তাদের দায়িত্ব প্রসঙ্গে বেশ কিছু পরামর্শ দেবেন গান্ধীনগরের সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *