চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandit) । মৃতের নাম অজয় ভারতী (৪০)। ঘটনায় প্রকাশ, সোমবার সন্ধ্যায় নাগাদ বাড়ির বাগানে কাজকর্ম করছিলেন অজয়। সেই সময় আচমকাই তাঁর ওপর হামলা চালায় জঙ্গিরা। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। আচমকাই এই কাশ্মীরি পর্ন ভিডিও মৃত্যুতে অনন্তনাগের পরিবেশ এখন থমথমে। জানা গিয়েছে, লুকবাওয়ান গ্রামের সরপঞ্চ ছিলেন অজয় পণ্ডিত ওরফে অজয় ভারতী।
রবিবার সোপিয়ানের রেবান গ্রামে নিহত হয় ৫ জন জঙ্গি। সোমবার সকালে পিঞ্জরা গ্রামে এনকাউন্টারে নিকেশ করা হয় আরও ৪ জনকে। জানুয়ারি থেকে কাশ্মীরে মোট ৮৪ জন জঙ্গিকে খতম করা হয়েছে। এই তালিকায় রয়েছে হিজবুল কম্যান্ডার রায়াজ নাইকু ও জইশ-মাথা মৌলানা মাসুদ আজহার ঘনিষ্ঠ জইশের বোমা বিশেষজ্ঞ, জঙ্গি প্রশিক্ষক ফৌজি ভাই ওরফে লম্বু। এই সমস্ত জঙ্গিদের মৃত্যুর বদলা নিতেই কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হবে বলে অনুমান পুলিশের।
তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গী সংগঠন (.Terrorists Organisation) এই হত্যার দায় স্বীকার করেনি। তাই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তদন্ত করতে নেমে পুলিশ জেনেছে, নব্বইয়ের দশকের জঙ্গি হামলার কারণ কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত পণ্ডিতদের মধ্যে ছিলেন অজয় ভারতী। তবে কয়েক বছরের মধ্যে আবারও কাশ্মীরে ফিরে এসে বসবাস শুরু করেছিলেন তিনি। ভোটে দাড়িয়ে জিতে শাহরুখ পঞ্চ হয়েছিলেন অজয়। কিন্তু টার্গেট করে আবারও কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরী করতেই এই হামলা বলে মনে করছে প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news