Breaking News
Home / TRENDING / আগামীকাল শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন অমিত শাহ

আগামীকাল শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি।

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) পাশ হওয়ার পর এই প্রথম আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন শাহিনবাগের আন্দোলনকারীরা বৃহস্পতিবারই অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, “কেউ সিএএ নিয়ে আলোচনা করতে চাইলে তিনি প্রস্তুত।” সেই মতো আগামীকাল তারা জানিয়েছেন, অমিত শাহের সঙ্গে দেখা করে সিএএ ও এনআরসি প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাবেন।

গত বছর ডিসেম্বরে সংসদের দুই কক্ষেই এই আইন পাস হওয়ার পর থেকেই শাহিনবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা সিএএ প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান করছেন।‌ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলেও তাতে আমল দেয়নি কেন্দ্রীয় সরকার। এরই মাঝে দু’দফায় শাহীনবাগে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সঙ্গে দিল্লির বিধানসভা নির্বাচন পর মিটে যেতেই কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে।

রবিবার ছুটির দিনে এই বৈঠক রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়ে দেবে তা মানছেন জাতীয় রাজনীতির কারবারিরা। রাজনৈতিক মহলের কথায় সবার নজর থাকবে অমিত শাহ ও শাহনবাগের আন্দোলনকারীদের বৈঠকের দিকেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *