Breaking News
Home / TRENDING / সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিত শাহ

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার সকালে তাকে ছেড়ে দেওয়া হল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে। প্রাক্তন বিজেপি সভাপতি কে যে দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া হবে সে বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছিল শনিবারই। ওইদিন বিবৃতি জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল,  ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভর্তি রয়েছেন। উনি এখন সেরে উঠেছেন এবং খুব তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’’ সেই ইঙ্গিত মতোই এদিন সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। আপাতত বাড়িতে কিছুদিনের বিশ্রামের পর তাঁকে কাজে ফিরতে দেখা যাবে বলেই জানা যাচ্ছে।

২ অগস্ট অমিত শাহ করোনা ভাইরাসে আক্রান্ত হন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরেই তাঁর করোনা আক্রান্ত (Coronavirus) হওয়ার খবরে কিছুটা আশঙ্কা ছড়ায় অন্যান্য মন্ত্রীদের মধ্যেও। কোভিড সংক্রমণ ধরা পড়ায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফলে ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোয় উপস্থিত থাকতে পারেননি তিনি। ফেরার ক’দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। ১৭ অগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় শাহের। সেই রিপোর্টে বুকে সংক্রমণ থাকায় এইমসে ভর্তি করা হয়। কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *