নীল বণিক :
রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের শাসক দল বিজেপি কর্মীদের উপর রাজনৈতিক হিংসা চালাচ্ছে, তারপরেও এ রাজ্যের মানবাধিকার কমিশন পুরোপুরি ঠুঁটো জগন্নাথের মতো আচরণ করছে বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। রাজ্য মানবাধিকার কমিশনের এইরূপ আচরণ একেবারেই কাম্য নয় বলে দাবি করেন অমিত শাহ।
অপরদিকে, রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজনৈতিক হিংসা ছড়িয়ে বিজেপির উত্থান কখনোই আটকানো যাবে না সাফ জানিয়ে দেন অমিত শাহ। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের উপর যত হিংসা চালাবে ততই এরাজ্যে বিজেপির উত্থান হবে বলে জানান অমিত শাহ।
দেশে রাজনৈতিক হিংসায় বাংলাই প্রথম, তাই রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে এদিন বিজেপি সভাপতি মধ্যাহ্ন ভোজন সারেন। রাজ্যের নানান প্রান্ত থেকে কমপক্ষে ৬০ জন বিজেপি কর্মী অমিতের মধ্যাহ্ন ভোজনে অংশ নেন। আক্রান্ত বিজেপি কর্মীরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অমিত শাহরের কাছে অভিযোগ জানান। তবে, অমিত শাহর সঙ্গে মধ্যাহ্ন ভোজন সেরে আপ্লুত বিজেপি কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news