নীল বণিক
অমিত শাহের চলতি সফরেই ঠিক হতে পারে ২২টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা। বিজেপি সূত্রের খবর আগষ্ট মাস থেকেই ২০১৯ এর প্রস্তুতি শুরু করতে চায় রাজ্য বিজেপি। তাই দেরি না করে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে এখন থেকেই প্রচার শুরু করার জন্য তৈরি হতে চান রাজ্য বিজেপির নেতারা। তারমধ্যে গোটা দশটি আসনে বিজেপির প্রচারকরা আদাজল খেয়ে কাজ শুরু করেছে বলে দলীয় সূত্রের খবর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রামপুরহাট, কৃষ্ণনগর, আলিপুরদুয়ার, কোচবিহার, রায়গঞ্জ, আসানসোলের আসনগুলিতে দলের বিস্তারকরা কাজ শুরু করে দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news