নিজস্ব সংবাদদাতা
রাজস্থানের ঝালাবারে ধর্ষণ করে খুন করা হল ৭ বছরের এক শিশুকে। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরেই তার দেহ পাওয়া যায়। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে আর ফেরেনি ওই শিশুটি। তখন তার বাবা মা বাড়ির আশপাশে খোঁজ করে ওই শিশুটিকে না পেয়ে পুলিশে ডায়রি করে। শনিবার বিকেলে বাড়ির থেকে ২০০ মিটার দূরে একটি মাঠে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় ঝালাবার পুলিশ স্নিফার ডগ এবং ফরেন্সিক টিমকে খবর দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news