Breaking News
Home / TRENDING / সফরে সিলমোহর, জানুয়ারিতে দু’দফায় রাজ্যে আসছেন অমিত

সফরে সিলমোহর, জানুয়ারিতে দু’দফায় রাজ্যে আসছেন অমিত

নীল বণিক:

সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরের দিন ঠিক করলো দিল্লি। জানা গিয়েছে, এবারের সফর অমিত শাহ উত্তরবঙ্গ থেকে শুরু করছেন। আগামি ১৬ জানুয়ারি শিলিগুড়িতে একটি সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সভা শেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠক শেষ করে অমিত শাহ বাগডোগড়া বিমানবন্দর হয়ে দিল্লি উড়ে যাবেন। ফের কলকাতায় সভা করার জন্য ২৩ বা ২৪-এ আসবেন।

সেদিনও কলকাতার শহীদ মিনারে একটি জনসভা করবেন বলে খবর। তারপর দক্ষিণবঙ্গের জেলাগুলির সাংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠক শেষে অবশ্য রাত্রিবাস করবেন না অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সেদিনই তিনি দিল্লি উড়ে যাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *