Breaking News
Home / TRENDING / পাঁচ রাজ্যে বন্ধ হচ্ছে অল ইন্ডিয়া রেডিও

পাঁচ রাজ্যে বন্ধ হচ্ছে অল ইন্ডিয়া রেডিও

ওয়েব ডেস্ক:

দেশের পাঁচ রাজ্যে বন্ধ হচ্ছে অল ইন্ডিয়া রেডিও। বন্ধ হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর জাতীয় চ্যানেল। শেষ পর্যন্ত প্রসার ভারতী এই কড়া সিদ্ধান্ত নিল। পাশাপাশি বন্ধ করে দেওয়া হচ্ছে ওই রাজ্যগুলির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রও।

 

প্রসার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, খরচ বাঁচাতেই কড়া সিদ্ধান্ত নিত হল তাদের। পাশাপাশি বাস্তব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও ওই পদক্ষেপ নিতে হয়েছে জাতীয় সংস্থাটিকে। সূত্রে খবর, ওই পাঁচ বেতার কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীদের অন্যত্র নিয়োগ করা হবে। ২ জানুয়ারির প্রসার ভারতীর বিজ্ঞপ্ত অনুযায়ী যে কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে সেই কেন্দ্রগুলির যাবতীয় নথি ও অডিও  দিল্লিতে পাঠিয়ে দিতে বলা হয়েছে।

প্রসার ভারতী সূত্রে খবর, আপাতত বন্ধ করা হচ্ছে আল ইন্ডিয়া রেডিওর আহমেদাবাদ, হায়দরাবাদ, লখনউ, শিলং ও থিরুঅনন্তপুরম কেন্দ্র।

এদিকে প্রসার ভারতীর এই সিদ্ধান্তে অখুশি অল ইন্ডিয়া রেডিওর কর্মীদের একাংশ। তাদের মতে অন্য ভাবেও খরচ বাঁচানো যেত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *