চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-কে (WHO) আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। মঙ্গলবার হোয়াইট হাউসের (White House) সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর কোনও অনুদান দেবে না তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অভিযোগ করেন, নভেল করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ‘হু’। তাই ‘হু’-কে আর্থিক সাহায্য বন্ধ করে দিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, আমেরিকা হু-কে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য করে। গত বছর আমেরিকা হু-কে ৪০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল, যা হু-এর বাজেটের ১৫ শতাংশ মতো। ট্রাম্প বলেছেন, ”আমরা যে সাহায্য করেছি, তা আদৌ কোনও কাজে লাগানো হয়েছে কি না তা নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে।”
এই ব্যর্থতার দায়িত্ব হু-কে নিতে হবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। চিনের উহান শহর থেকে করোনা মহামারী শুরু হওয়ার কিছুদিন পর থেকেই ‘হু’-র বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, হু পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। চিনের সঙ্গে হাত মিলিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ট্রাম্প একাধিকবার বলেছেন, চিনের প্রতি ‘হু’ পক্ষপাতমূলক আচরণ করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news