Breaking News
Home / TRENDING / টানা বৃষ্টিপাতে বালতালের পথে অমরনাথ যাত্রা বন্ধ

টানা বৃষ্টিপাতে বালতালের পথে অমরনাথ যাত্রা বন্ধ

নিজস্ব সংবাদদাতাঃ
টানা বৃষ্টিতে মঙ্গলবার বন্ধ হল অমরনাথ যাত্রা। বালতালের পথটি নিরাপত্তার কারনে আপাতত বন্ধ রাখা হবে। ভারী বৃষ্টিপাতের কারনে হেলিকপ্টার যাত্রাও বন্ধ থাকবে। সোমবার রাত থেকে বালতালের পথে টানা বৃষ্টি চলছে। ফলে রাস্তা কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে গেছে। ধস নামার আশঙ্কা থাকাতেই সেনাবাহিনী তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবে সাময়িক ভাবে বিরতি টানল অমরনাথ যাত্রায়। অবশ্য পহেলগাও-এর পথ দিয়ে যাত্রা যেমন চলছিল তেমনই থাকছে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের কারনে জুনের ৩০ তারিখ নাগাদ বালতাল এবং পহেলগাও দুটি পথেই যাত্রা বন্ধ হয়ে গেছিল। জুলাই মাসের ৪ তারিখে অমরনাথের পথে ধস নামায় একটি দুর্ঘটনা ঘটে। যার ফলে ৫ তীর্থযাত্রী নিহন হন, ৩জন আহত হন।

 বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *