Breaking News
Home / TRENDING / ভবানীপুরে ভোট শেষের আগেই চার কেন্দ্রে উপনির্বাচনের দামামা, উৎসবেও ভোটের রাজনীতি

ভবানীপুরে ভোট শেষের আগেই চার কেন্দ্রে উপনির্বাচনের দামামা, উৎসবেও ভোটের রাজনীতি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভবানীপুর সহ রাজ্যের দুই কেন্দ্রের ভোট শেষ হতে না হতেই আরও চার বিধানসভায় ভোটের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই উৎসবের আমেজেও ভোটের গন্ধ বাংলার রাজনীতিতে। আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন হবে খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটায়। নেত্রীর জয়ের অপেক্ষায় থাকা তৃণমূল নেতৃত্ব চার কেন্দ্রে এখনও প্রাথীদের নাম ঘোষণা না করলেও, খড়দহ কেন্দ্রে প্রার্থী হবেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যেহেতু মুখ্যমন্ত্রীর জন্য ভবানীপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। তাই নিজের ভোট প্রচারে নেমেই তাঁর নাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রার্থীর নাম ঘোষণার আগেই তৃণমূলের প্রচার শুরু হয়ে গিয়েছে খড়দহে। সব ঠিকঠাক চললে, আগামী ৭ অক্টোবর মনোনয়ন দাখিল করবেন শোভনদেব। আর বাকি প্রাথীদের নাম ঘোষণা হলে পদক্ষেপ করবে শাসকদল।

কিন্তু উপনির্বাচনের যুদ্ধে পিছিয়ে থাকতে রাজি নয় বামফ্রন্ট। তাই শোভনদেবের বিরুদ্ধে খড়দহ বিধানসভা কেন্দ্রের নির্বাচন ঘোষণা হতেই বামপন্থী মনোনীত প্রার্থী হিসেবে সিপিআই নেতা দেবজ্যোতি দাসের নামে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে l শারদোৎসব শুরুর আগেই নির্বাচনের ঢাকের কাঠি পড়ে গিয়েছে খড়দহে l খড়দহ বিধানসভা এলাকার মানুষের মন পেতে পাড়ায় পাড়ায় দেয়াল লিখনের মধ্য দিয়ে সিপিএম পার্টি প্রচার শুরু করেছে।

অপরদিকে, ৩০ অক্টোবরের উপনির্বাচনের জন্য জরুরি ভিত্তিক বৈঠক করেছেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। প্রার্থী নির্বাচন নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে সাংসদ দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জেলা থেকে যে সমস্ত প্রাথীদের নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল, তার ভিত্তিতে তিনটি করে নাম বেছে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, যে চার আসনে ভোট হচ্ছে, তার মধ্যে দিনহাটা ও শান্তিপুর বিধানসভায় জিতেছিলেন নিশিথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। উভয়েই সাংসদ পদে থেকে যাওয়ার কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আগামী সপ্তাহের শুরুতেই সব রাজনৈতিক দল তাদের প্রাথীদের নাম ঘোষণা করে দেবে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *