Breaking News
Home / TRENDING / “যারা বাংলাদেশ থেকে এসেছেন তাঁরাও ভারতের নাগরিক।‌” দাবি করলেন মুখ্যমন্ত্রী

“যারা বাংলাদেশ থেকে এসেছেন তাঁরাও ভারতের নাগরিক।‌” দাবি করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

যারা বাংলাদেশ থেকে এসেছেন তাঁরাও ভারতের নাগরিক। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কালিয়াগঞ্জের সরকারী অনুষ্ঠান থেকে মমতা বলেন, “যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন, তাঁরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক। তাঁরা নাগরিকত্ব পেয়েছেন। আপনাদের নতুন করে আবার নাগরিকত্বের আবেদন করতে হবে না। আপনারা তো এতদিন ভোট দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, এখন ওরা বলছে আপনারা নাগরিক নন। ওদের কথায় কান দেবেন না।” তিনি আরও বলেন, “একজনকেও আমি বাংলা ছাড়া হতে দেব না। কোনও উদ্বাস্তু নাগরিকত্বের থেকে বঞ্চিত থাকবে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না। নাগরিকত্ব নতুন করে দেওয়ার দরকার নেই, আপনারা সবাই নাগরিক। বিজেপির কথায় ভুল বুঝবেন না। কেউ চিন্তা করবেন না, যে কোনও বিপদে আপনাদের পাশে পাবেন এই দিদিকে।” তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “ভুলে যাবেন না এটা বাংলা। যেটা দিল্লীতে হতে দেওয়া হয়েছে সেটা এখানে হতে দেওয়া হবে না। আমরা চাই না বাংলা আরেকটা দিল্লি বা উত্তরপ্রদেশে পরিণত হোক।” প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে যে তাঁর শাসনকালে এনআরসি, এনপিআর ও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালিয়াগঞ্জ উপনির্বাচন জয়ের এই প্রথম এই বিধানসভা এলাকায় আসেন মুখ্যমন্ত্রী। উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “লোকসভার পর সবটা মানুষ বুঝেছেন। আর তাই কালিয়াগঞ্জে উপনির্বাচনে আমাদের ফিরিয়েছেন। উপনির্বাচনের পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *