ওয়েব ডেস্ক:
মানুষ নতুন নেতা চাইছে। আসন্ন লোকসভা ভোটে বিজেপিকেও জিততে হলে নতুন মুখ তুলে আনতে হবে, মত অখিলেশ যাদবের। গেরুয়া শিবিরকে সমাজবাদী পার্টির শীর্ষ নেতার পরামর্শ, নতুন প্রধানমন্ত্রী চাইছে জনতা।
লখনৌতে সংবাদমাধ্যমকে অখিলেশ আরও জানান, বিজেপি বিরোধী দলগুলিতে দেশকে নেতৃত্ব দেওয়ার একাধিক নেতা রয়েছেন। আগামী দিনে সাধারণ মানুষ এ বিষয়ে জানতে পারবেন। অখিলেশের বক্তব্য, এই দেশ অনেক মহান নেতাকে পেয়েছে। শেষ পর্যন্ত মানুষই বেছে নেয় নেতাকে। কিন্তু একটি বিষয়ে পরিস্কার যে, আমজনতা এবার নতুন প্রধানমন্ত্রী চাইছে।
এরপরেই অখিলেশ কটাক্ষ করেন, যদি বিজেপির ভাবনাতেও কোনও নতুন নেতা থাকে তাহলে তারাও তা জানিয়ে দিক। বিজেপি দেখছি বিরোধীদের নেতা নিয়ে বেশি চিন্তিত। বৃথা পরিশ্রম না করে, ওরা নিজেদের নতুন নেতার নাম ঘোষণা করুক বরং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news