চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিহার ভোটের পর আসাউদ্দিন ওয়াইসির (Asauddin Owaisi) দল এআইএমআই-কে (AIMIM) নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করে তৃণমূল। তারা ফলস্বরূপ এবার মিমের নেতা হলদিয়ার বাসিন্দা আনোয়ার হুসেন পাশা তৃণমূলে যোগদান করলেন । সোমবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসু তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। তিনি তাঁর অনুগামীদের নিয়ে যোগ করলেন পশ্চিমবঙ্গের শাসকদলে। যদিও মিমের জাতীয় সৈয়দ ওয়াসিম ওয়াকার জানিয়েছেন, আনোয়ার হুসেন পাশা মিমের একজন কর্মী। কিন্তু তাঁকে দল থেকে দু’মাস আগে বহিষ্কার করা হয়েছে। তাই তিনি কোথাও যোগ দিলে আমাদের কোনও মাথাব্যথা নেই। মিমের কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতা ইমরান সোলাঙ্কি বলেন, “আনোয়ার হুসেন পাশা মিম ছেড়ে জেডি (ইউ)-তেও যোগ দিয়েছিলেন। কিন্তু, সুবিধা না করতে পেরে মিমে ফিরে এসেছিলেন। তিনি একজন সাধারণ কর্মী ছাড়া কিছুই নন। তাছাড়া, তাঁকে দল বহিষ্কার করেছিল বহু আগেই।”
মিম নেতাদের দাবি উড়িয়ে আনোয়ার হুসেন পাশা বলেছেন, “পশ্চিমবঙ্গে এআইএমআইয়ের যে সংগঠন ছিল তার আমার হাতে তৈরি। কারা কি দাবি করছে আমার জানা নেই। যারা আমার বহিষ্কারের কথা বলছেন, তাঁরা বহিষ্কারের কোনও চিঠি দেখাতে পারবেন না।” তিনি আরও বলেন “বিহারে যেভাবে প্রার্থী দিয়ে আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআই বিজেপি – জেডি (ইউ) জোটকে জিততে মদত করেছে,তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে সংখ্যালঘু ভোট কেটে বিজেপি-কে যেভাবে জিততে সাহায্য করেছেন আসাউদ্দিন ওয়াইসি। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি তৃণমূলে (TMC) যোগ দিলাম।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news