চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
একুশের ভোটের দিকে তাকিয়ে বিজেপি (BJP) রাজ্যের মহিলা ব্রিগেডকে আরও শক্তিশালী করার জন্য নতুন মুখ আনা হয়েছে। মহিলা মোর্চাকে এগিয়ে নিয়ে যেতে ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পলের ওপর ভরসা রাখলেন রাজ্যে নেতৃত্ব। সোমবার খ্যাতনামা ফ্যাশান ডিজাইনারকে দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী করেছে গেরুয়া শিবির। আগে এই দায়িত্ব সামলেছেন হুগলির বর্তমান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি সাংসদ হওয়ায় উন্নীত করে তাঁকে দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন অগ্নিমিত্রা। বছর ঘুরলেই বিধানসভা ভোট কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ পশ্চিমবঙ্গের দিকে। তাই অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) দায়িত্ব দিয়ে সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে তৃনমুলকে টক্কর দিতে হলে বাড়ির মহিলাদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই বাড়ির মহিলা থেকে তৃণমুলের মহিলা ব্রিগেডকে নিজেদের দিকে টানতে গেরুয়া শিবিরের হয়ে মাঠে নামাতে চাইছে অগ্নিমিত্রা। তাই দেরি না করেই গোপনে তৃনমুলের মহিলা ব্রিগেডের সদস্যাদের যোগাযোগ শুরু করে দিয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। নাম প্রকাশে অনিচ্ছুক হুগলীর এক হেভিওয়েট তৃণমুল নেত্রী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তৃনমুল পার্টিটা করেছি আমি নিজে কাউন্সিলর হয়েছি। পরে জেলার দায়িত্ব সামলিয়েছি। কিন্তু এখন আমরা কোনও গুরুত্ব পাই না। নতুন যারা এসেছে তারা হয়ে গেছে দলের সম্পদ, আর আমরা বাদ। বেশ কয়েক বছর ধরে পার্টি কোনও অনুষ্ঠানে আমাকে ডাকা হয় না। আমি একজন রাজনৈতিক কর্মী হয়ে চুপচাপ বসে থাকবো না প্রয়োজনে অন্য দলেও যেতে পারি।”
এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, “আমরা রাজনৈতিক ভাবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করবো কোনও পুলিশ বা বাইকবাহিনীকে ব্যাবহার করব না। জাত, ধৰ্ম, হিন্দু, মুসলিম সবার জন্য মহিলা মোর্চার দরজা খোলা। তবে যারা অন্য দল থেকে আসবেন তাদের ওয়াসিংমেশিনে ধুয়ে আমরা দলে নেবো।” তিনি আরও বলেন, “আমরা খুব তাড়াতাড়ি রাজ্যে জুড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারে নামবো। আমার ওপর দল আস্থা রাখায় আমি খুশি। সবাইকে নিয়ে আমি লড়াই করবো,সামনেই একুশে নির্বাচন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news