Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হলেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। নিজেই টুইটে একথা জানিয়েছেন তিনি। রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ একটি টুইট করেন অগ্নিমিত্রা পল। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানান, তাঁর শরীরে অস্তিত্ব মিলেছে মারণ ভাইরাসের। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এদিন তিনি এই সময়কে জানিয়েছেন, তেমন কোনও উপসর্গ নেই তাঁর শরীরে। আপাতত সুস্থই রয়েছেন তিনি। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন।

পাশাপাশি, শেষ ৫ দিনে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পলের আগেও বাংলায় বেশ কয়েকজন বিজেপি নেতা-সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে ঘরেও ফিরেছেন তাঁরা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজনও আক্রান্ত হয়েছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *